শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

পদ্য - ৮

জীবনের সর্বোত্তম পথ জলের মত হওয়া শ্রেয়
জল সকলের উপকার করে, কারো ক্ষতি করে না
এটা মানুষের কল্যাণ বয়ে আনে,
আর এমন স্থান পরিচ্ছন্ন করে যা মানুষ পারে না
এই মহান পথ জলের ধারার মত।

জীবনকে প্রকৃতির সাথে মিশিয়ে দাও
শক্ত ভূমিতে ঘর বাঁধো
তোমার যা আছে তাতেই সন্তুষ্ট হও
প্রদর্শন করো দয়া
কথা বলার সময় সত্য বলো
যখন তুমি শাসক, থাকে যেন সবার প্রতি সমান মায়া
কাজের ক্ষেত্রে লক্ষ্য স্থির করে নাও
পারিবারিক জীবনে, মনে রেখো, সময়ই সব

জীবনের ক্ষেত্রে নিজের মত বাঁচো
কখনো তুলনা বা প্রতিদ্বন্দ্বিতা করোনা
সবাই তোমায় ভালবাসবে।


২৮ সেপ্টেম্বর ২০১৮ ২৩:১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...