শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

পদ্য - ৮০

বিজ্ঞতায় পরিচালিত হলে দেশ, সুখে থাকে মানুষজন।
উপভোগ করে খেটে খেতে,
যন্ত্র বানানো নষ্ট শ্রম, এই ভেবে তাই খাটায় না মন।
ভালোবাসে তারা দেশকে ভীষণ,
চায় না করতে বিদেশ ভ্রমণ, কত সুন্দর তৃপ্ত জীবন।
থাকুক যতই সম্বল কম,
কাটাবেনা তবু প্রবাস জীবন।
যতই থাকুক অস্ত্র ভীষণ,
করবেনা ব্যবহার এ তাদের পণ।
ভালবাসে তারা দেশের খাবার,
সুখের জীবনে থাকে পরিবার।
অবসরে গড়ে ফুলের বাগান,
প্রতিবেশী যেন হর-হরি প্রাণ।
পাশের দেশ যেমনই হোক,
নিজের দেশেই রাখে চোখ,
শান্ত পরিবেশে প্রাণবন্ত মনে,
দেহত্যাগ করে তারা বৃদ্ধ জীবনে।


০৬ ডিসেম্বর ২০১৯ ০২:৫৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...