শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

পদ্য - ২২

"মনকে সঁপে দিলেই পরিপূর্ণতা পাওয়া যায়"
বাঁকাই হতে পারে সোজা।
শূন্যতাই হতে পারে পূর্ণ।
পুরাতন ই হতে পারে নতুন।
অল্প কিছুই হতে পারে বেশি।

জ্ঞানী মহান পথের মাঝেই বাস করে,
ভাবে সকলের ভালো,
কেউ দেখে না তাকে,
দেখে তারই আলো।
তার নিজেকে নতুন করে প্রমাণের কিছু নেই
মানুষ তার কথা বিশ্বাস করে
কারণ তারা তাকে  না জানলেও তার অস্তিত্বকে জানে
নিজের মাঝেই তাকে অনুভব করে।
জ্ঞানী মনকে ঘাটায় না, তার সাথে মিশে থাকে
সে সব কিছুতেই সফল।

প্রাচীণ জ্ঞানী বলেছিলেন, "মনকে সঁপে দিলেই পরিপূর্ণতা পাওয়া যায়",
এটা শুধু কথার কথা নয়।
"মনকে সঁপে দিলেই পরিপূর্ণতা পাওয়া যায়"
আর পরিপূর্ণতা তৃপ্ত করে বিশ্ব-ব্রহ্মাণ্ড।

১৬ অক্টোবর ২০১৮ ১৫:৫৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...