মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

পদ্য - ৬৫

সুদূর অতীতের জ্ঞানীগণ মানুষদের কিছু শেখানোর চেষ্টা করত না,
তারা দেখিয়ে দিতো তাদের অপূর্ণতা।

যদি মানুষের ধারণা সৃষ্টি হত তাদের কাছে সব প্রশ্নের উত্তর রয়েছে
তারা হয়ে যেতো আগ্রাসী।
কিন্তু তারা যখন জানতো তারা কিছুই জানে
তখন সন্ধান করতো জ্ঞানের।

যদি তুমি নেতৃত্ব শিখতে চাও,
অর্থ এবং চতুরতার পথ বর্জন করো।
জীবনের সরল পথ অত্যন্ত স্বচ্ছ,
সাধারণ জীবন যাপন করো,
তখনই তুমি মানুষদের পথ দেখাতে পারবে,
যখন পথ সম্বন্ধে তোমার স্পষ্ট ধারণা থাকবে।


১৪ ডিসেম্বর ২০১৮ ২২:৪৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...