সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯

পদ্য - ৭৮

জগতে এমন কিছু নেই
যা জলের মত সরল এবং প্রাণের আধার।
সকল কিছুকে সে হালকা করতে পারে,
হোক যতই শক্ত, অনমনীয়, কিংবা জোরদার।
এমন ক্ষমতা শুধু জল ই দেখাতে পারে, বারবার।

কোমলতা জয় করে কঠোরতা;
মৃদু বিষয় জয় করে কঠিন দৃঢ়তা;
সকলেই জানে এ ধারা,
তবে খুব কম মানুষের সম্ভব হয়- এটা চর্চা করা।

জ্ঞানী পরম দুঃখের মাঝেও মনকে রাখেন শান্ত ও স্থির
জগতের কোন খারাপ তার হৃদয়কে করতে পারে অস্থির
কেননা তিনি কখনও মোহের মাঝে থাকেন না,
তিনি জগতের সবচেয়ে বড় ত্রাতা।

সত্য বাণী হেঁয়ালিময়।


০২ ডিসেম্বর ২০১৯  ১৫:০৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...