প্রকৃত ভ্রমণপিপাসুর ভ্রমণে নেই পরিকল্পনা,
থাকেনা ফিরে আসার তাড়া,
প্রকৃত শিল্পী গুরুত্ব দেয় তার জ্ঞানকে
যা পূরণ করে তার হৃদয়ের চাওয়া।
প্রকৃত বিজ্ঞান সাধকের হৃদয় হয় উন্মুক্ত
সে গ্রহণ করে সকল মতবাদ,যা স্বীকৃত পরীক্ষায় প্রাপ্ত।
জ্ঞানীর মনও এই পথেই চলে।
কাউকে ঘৃণা না করে তাই ভালবাসা ঢালে।
সকল পরিস্থিতিই সে করতে পারে ব্যবহার,
ক্ষুদ্র সময়ও না করে পরিহার।
একেই বলে আলোয় আলোকিত করা।
"ভাল মানুষ কিন্তু খারাপের চেয়ে খারাপ", মানে কী?
"খারাপ মানুষ কিন্তু ভালোর চেয়ে ভালো", মানে কী?
যদি না বুঝে থাকো তো তোমার ব্যর্থতা, আরো ভাবো
একে বলা হয় "মহান বিস্ময়", "সকল সত্যের হৃদয়"।
২৫ অক্টোবর ২০১৮ ০১:৩০
প্রাচীন চৈনিক দর্শন যা পরবর্তীতে ধর্মে পরিণত হয়। যতদূর জানা যায় লাওজি(Laozi) নামক দার্শনিক খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে এটা রচনা করেছিলেন। আমার সীমিত জ্ঞানের কারণে ইংরেজি থেকে অনুবাদ করতে হচ্ছে, তবে মজার বিষয় হল আমি বেশ কিছু অনুবাদ পড়েছি, প্রত্যেকটি নিজস্ব তেজে মহীয়ান। যদিও মূল সুর প্রায় একই। মোট ৮১টি পদ্যের সমন্বয়ে বইটি গঠিত। সাধ্যমত চেষ্টা করা হয়েছে ভাবানুবাদের প্রাঞ্জলতা ধরে রাখার। প্রচেষ্টা কতটুকু স্বার্থক হয়েছে তা পাঠক ছাড়া আর কেউ বলতে পারবে না!
রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সম্পূর্ন বই ডাউনলোড করতে..
তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...
-
তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...
-
সত্য বাক্যে থাকে না মনের মাধুরী, মিথ্যা বাক্য করে শব্দের বাহাদুরী। জ্ঞানীরা কখনো খুঁজে না অন্যের দোষ, যারা দোষ খুঁজে তারা জ্ঞানী নয়, ভণ্...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন