রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

পদ্য - ৫৭

দেশ পরিচালনায় প্রয়োজন জ্ঞাত পরিকল্পনা।
যুদ্ধ জয়ে প্রয়োজন অজ্ঞাত চিন্তা-চেতনা।
বিশ্ব-ব্রহ্মাণ্ড জয় করতে আসলে কিছুরই প্রয়োজন নেই।
তাকে নিজের মত থাকতে দাও।
কীভাবে এসব বললাম?
জ্ঞানী বলেছেন,
যত বেশি বিধিনিষেধ তত বেশি দারিদ্র্যতা।
যত বেশি অস্ত্র তত বেশি ভয় আর হীনমন্যতা।
যত বেশি চতুরতা তত বেশি বিব্রত হবার আশংকা।
যত বেশি আইন তত বেশি তা ভাঙার তাড়না।

প্রকৃত ভালবাসা দিয়ে নিজের হৃদয় সাজাও,
মানুষ তোমাকে দেখে শিখবে।
জীবনকে ভালোবাসো, জীবন উন্নত হবে।
নিঃশর্ত কাজ করে যাও, মানুষের উন্নয়ন হবে।
কিছুই প্রত্যাশা করো না, মানুষই সব পূরণ করবে।


০৬ ডিসেম্বর ২০১৮ ০৪:২৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...