শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

পদ্য - ৫৪

যার ভিত্তি মহান পথের মাঝে
তা কখনো নষ্ট হয়না।
এ পথে চলছে যে হৃদয়,
তা কখনো ভেঙে যায় না।
তার নাম স্মরিত হয় শ্রদ্ধার সাথে,
প্রজন্ম থেকে প্রজন্ম, যুগ যুগান্তরে।

এ মহান পথে জীবন গড়ো
তুমি হবে খাঁটি মানুষ,
তোমার পরিবারকে এর মাঝে স্থাপন করো,
তারা হবে প্রকৃত সুখী।
দেশকে এ মহান পথে স্থাপন করো,
তোমার দেশই হবে সকল দেশের সেরা।
মহাবিশ্বকে এ পথে চালিত করো,
তারা গাইবে সুখের গান।

জানতে চাও এ সত্য কীভাবে জেনেছি?
আমি আমায় দেখেছি।


২৯ নভেম্বর ২০১৮ ১৭:১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পূর্ন বই ডাউনলোড করতে..

তাও তে চিং (মহান পথ..), চীনের প্রসিদ্ধ ধর্ম তাওবাদ-ধর্ম কিংবা তাওবাদ দর্শনের সূচনা এখান থেকেই। বইয়ের মূল লেখক হিসেবে ধারণা করা হয় লাওজি/লাও...